1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

আনন্দে ভাসছে মাদারীপুর, আ’লীগের কমিটিতে ৪ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৯৮ Time View
শাজাহান খান (বাঁ থেকে), আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ ও দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মাদারীপুরের চার নেতা কমিটিতে পদ পাওয়ায় সেখানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

শনিবার বিকালে আনন্দ মিছিলটি মাদারীপুর শহরের কলেজ গেট এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় চার নেতার সমর্থক ও নেতাকর্মীরা দলীয় সভাপতিকে ধন্যবাদ দিয়ে আনন্দ উল্লাস করেন।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে সভাপতিমণ্ডলীর সদস্য, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এবার যুগ্ম-সাধারণ সম্পাদক, মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে। এ ছাড়াও বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন। তিনি গতবারও একই পদে ছিলেন।

মাদারীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমি প্রথমে আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মাদারীপুরের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে মূল্যায়ন করার জন্য। মাদারীপুরে মানুষের ঢল নেমে গেছে আর আনন্দ মিছিল করছে এটা কাউকে বলে আনা হয়নি। শাজাহান খানকে ভালোবেশে আজ তাকে অভিনন্দন জানাচ্ছে।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে যুগ্ম-সাধারণ সম্পাদক করায় জেলা ছাত্রলীগ উৎফুল্ল। এ জন্য সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তবে আমরা কাউন্সিলে ঢাকায় থাকায় আনন্দ মিছিল করতে পারছি না। আমাদের পক্ষ থেকে প্রিয় নেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।

মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী বলেন, আমাদের মাদারীপুরের ৩ আসনের এমপি ড. আবদুস সোবহান গোলাপকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved