1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জে শহীদ সিরাজ লেকে ডুবে পর্যটক নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ Time View

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটে অবস্থিত শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি লেক) সাঁতার কাটতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই পর্যটকের নাম রাকিব হাসান (২১)। সে ঢাকার মিরপুরের বাসিন্দা।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়েজ নুরী হাসান পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত পর্যটকের এক বন্ধু জানান, গতকাল বুধবার ঢাকা থেকে তারা ৮ থেকে ১০ জন বন্ধু তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শহীদ সিরাজ লেক ঘুরতে আসেন। আজ বৃহস্পতিবার দুপুরে লেকের পানিতে সবার সঙ্গে রাকিবও সাঁতার কাটতে পানিতে নামে। এ সময় রাকিব লেকের পানিতে তলিয়ে গেলে বন্ধুরা উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার বলেন, এক পর্যটক পানিতে ডুবে মারা গেছেন। বর্তমানে মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved