1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া মুস্তাকসহ অপশক্তি জড়িত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ Time View

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্ণগঠন শুরু করেন। ঠিক সেই সময় ৭৫ এর ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়।

এই হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান, খন্দকার মুস্তাকসহ ৭১’র পরাজিত অপশক্তি জড়িত ছিল। ৭৫ সালে বঙ্গবন্ধুকে খুন করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তারা চেয়েছিল বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু তারা তা করতে পারেনি। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে এসে জনগণকে সাথে নিয়ে তাদের স্বপ্ন পূরণ হতে দেননি।

৬ সেপ্টেম্বর (সোমবার) সিলেট জেলা পরিষদের হলরুমে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর এই আলোচনা সভার আয়োজন করে।

সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার পরিচালনায়ি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা ছিলেনসম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়াম লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সম্মিলিত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ফলিক আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংi, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা।

অনুষ্ঠানে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলেই গুম, খুন, জ্বালাও, পুড়াও, সন্ত্রাস, বেড়ে যায়। তারা বলেন জনগণের দল হচ্ছে বিএনপি অথচ নির্বাচনে জনগণই তাদের প্রত্যাখান করে। কারণ জনগণ বিএনপিকে ভয়পায়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা খেয়ে না খেয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরড়ছিলেন। তাদের অবদান কোনোদিন ভুলার নয়। এইদেশ যতদিন থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। তারা জীবন বাজী রেখে যুদ্ধ করে ছিল বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় বসে ততবার বীর মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করে তাদের সবধরণের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ। এরপর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক কুরআন তেলাওয়াত, বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতির গীতা পাঠ, সিলেট বৌদ্ধা বিহার আনন্দ ভিক্ষুর, ত্রিপিটক পাঠ, সিলেট প্রেসবিটারিয়ান চার্চর মাদার ডিকন নিঝুম সাংমার পবিত্র বাইবেল পাঠ করেন । জাতীয় সংগীত ও নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ললিত মঞ্জুরী নৃত্যদল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved