1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সরকার আমলানির্ভর নয়, জনস্বার্থনির্ভর: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৯৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আমলানির্ভর নয়, জনস্বার্থনির্ভর।

বুধবার (১১ আগস্ট) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়। পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়। এটিই সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড।

আরও পড়ুন- এমপি-মন্ত্রীসহ কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়: সেতুমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কী শিক্ষা নিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে? আজকে আমি স্বেচ্ছাসেবক লীগকে মানুষকে ভালোবাসার রাজনীতির শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধু ছিলেন সততার ও সাহসের অনন্য প্রতীক। এ দুটি অস্ত্র যার কাছে আছে, বিজয় তার হবেই।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সংগঠনটির সহসভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved