1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

প্রেসিডেন্টের পদ ছাড়ছেন পুতিন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৮৪ Time View
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত।

ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে কিছুটা রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। তাতে অনেকে মনে করছেন, হয়তো মেয়াদ শেষে আর নতুন করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করবেন না পুতিন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যারাথন এক সংবাদ সম্মেলন করেছেন পুতিন। চার ঘণ্টা ২৫ মিনিটের দীর্ঘ ওই সংবাদ সম্মেলনে অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন পুতিন। এর আগে পুতিন এত দীর্ঘ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেননি।

রাশিয়ার রাজনৈতিক প্রথা অনুযায়ী, বছর শেষে দেশটির নেতারা এক সংবাদ সম্মেলন করেন। ১৯৯৯ সালে তত্কালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলিসন পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। অনেক রুশ তখন জানত না কে এই পুতিন। কয়েক মাস পর ইয়েলিসন অনেকটা নাটকীয়ভাবে পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত করেন। তারপর প্রায় দুই দশক ধরে পুতিন রাশিয়ার নেতা।

২০২৪ সালে মেয়াদ শেষ হতে যাওয়া পুতিনের প্রেসিডেন্ট পদে থাকা না থাকা নিয়ে খোদ রাশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন চলছে। পুতিন ইঙ্গিত দিলেন, তিনি সংবিধানের একটি ধারা থেকে ‘ধারাবাহিক’ শব্দটি সরিয়ে দেওয়ার পক্ষে, যাতে করে কেউ দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট থাকতে পারেন।

পুতিন ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকার পর এক চালাকি করেন। সংবিধান সংশোধন করে তিনি প্রেসিডেন্টের চেয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়িয়ে ওই বছর রুশ প্রধানমন্ত্রী হন। প্রেসিডেন্ট করেন দিমিত্রি মেদভেদেভকে। তারপর ২০১২ ও ২০১৮ সালে পুনরায় প্রেসিডেন্ট হন, তার মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved