1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে জয়শংকরের বৈঠক বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৮৬ Time View
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর মার্কিন কংগ্রেসের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে একটি বৈঠক বাতিল করেছেন। ওই বৈঠকে কাশ্মির নিয়ে আলাপ-আলোচনা হওয়ার কথা ছিল।

‘টু প্লাস টু’ সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যান জয়শংকর। সফরের অংশ হিসেবে কাশ্মিরের পরিস্থিতি নিয়ে বেশ মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল। কিন্তু ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসে সদস্য প্রমিলা জয়পালের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেন কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এই কংগ্রেস সদস্যের উদ্যোগেই স¤প্রতি কাশ্মির ইস্যুতে যুক্তরাষ্ট্র একটি কঠোর প্রস্তাব পাস করে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, জয়শংকর যে বৈঠক বাতিল করেছেন তাতে উপস্থিত হওয়ার কথা ছিল হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এল. এনজেল, মাইকেল ম্যাককলসহ আরও কয়েকজন। কিন্তু ডেমোক্র্যাট প্রতিনিধি জয়পালের উপস্থিতি নিয়ে ভারতীয় মন্ত্রী আপত্তি জানালে বৈঠকটি শেষ পর্যন্ত বাতিল হয়। কমিটির চেয়ারম্যান জয়পালকে ছাড়া বৈঠকে বসতে অস্বীকৃতি জানান।

ওই কংগ্রেস নেতার কথা ইঙ্গিত করে জয়শংকর বলেন, ‘তার সঙ্গে বৈঠকের কোনও আগ্রহ আমার নেই। কংগ্রেস নেতার প্রস্তাব সম্পর্কে আমি অবগত। আমি মনে করি না তার প্রস্তাবের মাধ্যমে জম্মু-কাশ্মিরের পরিস্থিতি বা ভারত সরকার যা করছে তা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। সাংবাদিকরা জয়শংকরের কাছে জানতে চান ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রস্তাবটি তার সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কি-না। জবাবে তিনি বলেন, ‘যারা আলোচনার জন্য উন্মুক্ত তাদের সঙ্গে বৈঠকের আগ্রহ আমার রয়েছে। কিন্তু যারা ইতোমধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের সঙ্গে বৈঠকের কোনও আগ্রহ নেই।’

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক সেনাসদস্য। জারি করা হয় বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে শত শত মানুষকে। এরকম প্রেক্ষাপটে ৮ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের সর্বদলীয় একটি কমিটির একটি প্রস্তাবে কাশ্মিরে যোগাযোগ বিচ্ছিন্নকরণ ও বিধি-নিষেধ আরোপের জন্য নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করা হয়। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved