1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৭২ Time View

টেকনাফে চুরির অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন করা হয় । গতকাল শনিবার (২৪ জুলাই) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগি যুবক স্থানীয় খুরশেদ আলমের ছেলে । পেশায় তিনি একজন জেলে। অর্থের অভাবে এখনো চিকিৎসা ও আইনি সেবা বঞ্চিত রয়েছেন বলে জানান ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্যঘের থেকে মাছ শিকার করে ফেরার পথে বৃষ্টির কারণে ইদ্রিসের বাড়ির সামনে আশ্রয় নেন নুরুল আমিন। এমন সময় দা, কিরিচ নিয়ে হামলা চালায় ওই বাড়ির লোকজনেরা। এরপর প্রধান সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সাড়ে ৯ ঘণ্টা বেঁধে নানা ভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য উপস্থিত হয়ে তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন: শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

আহতের স্ত্রী শাহিনুর আক্তার জানান, তাঁর স্বামী একজন জেলে। মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে স্থানীয় ইদ্রিসের বাড়িতে অবস্থান নিলে নুরুল আলমের ছেলে ইদ্রিস তাঁর স্ত্রী আয়েশা খাতুন, তাজুল মুল্লুকের ছেলে বাবুল ও হেলাল মিলে দা, কিরিচ দিয়ে হামলা করেন। সেই সঙ্গে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

তিনি আরও জানান, টাকার অভাবে চিকিৎসা ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। প্রয়োজনীয় ব্যবস্থা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গাফফার জানান, মাছ শিকার করে আসার পথে নুরুল আমিনের ওপর নির্মমভাবে হামলা চালায় তাঁরা। এ সময় তাঁর ওপর চুরির অভিযোগ করা হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তারপরেও গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved