1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১১২ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লা হতে ৯ জুয়াড়িকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৯ জুলাই) ভোরে সৈয়দপুর কড়ইতলা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও ১৭,৩০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : মোঃ মাসুদ মিয়া (৫৫), মোঃ মামুন (৩২), মোঃ আরশাদ মিয়া (৫৮), মোঃ বাবুল মিয়া (৪০), মোঃ শাহিন শেখ (৪৪), হযরত আলী (৫৭), মোঃ জাহাঙ্গীর (৪২), মোঃ তাওলাদ হোসেন (৩৮), মোঃ সোহেল (৪৫)।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, সৈয়দপুর কড়ইতলা এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved