বর্তমান আওয়ামীলীগ সরকার প্রবাসী বান্ধব সরকার। অথচ প্রবাসীরা দেশে বিভিন্নভাবে নাজেহাল হচ্ছে। তাদের অনুপস্থিতির কারণে দূর্বলতার সুযোগ নিয়ে তাদের সম্পদও লুটে নিচ্ছে একশ্রেণীর লোক। তেমনি ভাবে আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ফকরুল ইসলাম খান সিআইপির ক্ষেত্রে এমনটি হয়েছে বলে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
গত শনিবার (৩ জুলাই) রাতে আবুধাবীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফখরুল ইসলাম খান সিআইপি বলেন, চট্টগ্রাম-১ মিরসরাই উপজেলার বারইয়ার হাট পৌরসভায় প্রস্তাবিত বিশ্বমানের এফআইকে হাসপাতালের খরিদকৃত জায়গার উপর অপরিকল্পিত ড্রেনের নামে মাটি খনন ,খান মার্কেটের আদালতে নিষেধাজ্ঞা সত্বেও বারইয়ার হাট পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ রেজাউল করিম খোকনের ব্যক্তিগত রেষারেষির আক্রোশে আমার খরিদকৃত জায়গার খান মার্কেট ভাংচুর , সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যার হুমকি, এফআইকে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড কর্মকর্তাদের জীবনের নিরাপত্তা চাই।
তিনি বলেন, অর্ধশতাধীক ব্যবসায়ী চরম নিরাপত্তাহীনতায়, লুটপাটসহ ব্যাপক অর্থনৈতিক ক্ষতি করেছে। তিনি বাংলাদেশ সরকারের কাছে এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি, চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কাজী সৈয়দ তারেক, বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার আজম সহ বাংলাদেশী বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।