মেহেরপুরের গাংনীতে মাটির ঘরের দেয়াল ঝুরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন- কসবায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
স্থানীয় সুত্রে জানা যায়, সুলতান হোসেন মাটির তৈরি ঘরের দেয়ালের ভেতরের অংশের মাটি হাসুয়া দিয়ে ঝুরছিলেন। হঠাৎ ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। সুলতান হোসেনের বাড়ি ছিলো একই উপজেলার ভবানীপুর গ্রামে। দারিদ্রতার কারণে সেখান থেকে উঠে এসে শশুরবাড়ির এলাকা সহড়াবাড়িয়া গ্রামে বসবাস করছিলেন।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।