চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানার ইস্পাহানি রেল গেইট এলাকায় পরীক্ষামূলক পরিচালনা করা একটি ট্রেনের ধাক্কায় আশিকুল ইসলাম রিপন (১৮ ) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুল ইসলাম রিপন বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার খলাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, চট্টগ্রাম থেকে পরীক্ষামূলক ফেনী পর্যন্ত রেল চলছিল। দুপুর পৌনে ১২টার দিকে রেলের ধাক্কায় আশিকুল ইসলাম রিপন নামে এক স্কুলছাত্র মারা গেছেন।
আরও পড়ুন- খেলতে গিয়ে পুকুরে পড়ে তিন বছর বয়সি দুই যমজ ভাইয়ের মৃত্যু
মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।