কক্সবাজার জেলার চকরিয়ায় ইয়াসিন আরাফাত মার্শাল (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) রাত ১১টায় চকরিয়া পৌরশহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত মার্শাল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুকপুকুরিয়ার এলাকার রুহুল কাদেলের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ইয়াসিন আরাফাত মার্শালকে সকালে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তথ্য পেয়েছি। এসব ছাড়াও আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল যুবকের লাশ
গণমাধ্যম কর্মীদের চকরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরওয়ার জাহান মেহেদী বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী মার্শালকে পুলিশ খোঁজ ছিলো। গতকাল রাতে চকরিয়া পৌরশহরের একটি আবাসিক হোটেলে মার্শাল রুম ভাড়া নিয়েছে বলে আমাদের কাছে খবর আছে। এই খবর পাওয়ার পর সাথে সাথে অভিযান চালায় ওই হোটেলে। পরে তাকে গ্রেফতার করি।
তিনি আরো বলেন, মার্শাল একজন চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাবমেরিন ক্যাবলের একজন অফিসারতে অপহরণ, মারামারি, উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর হামলা ঘটনায়সহ আরো বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।