1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মগবাজারে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৯৫ Time View

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, পাঁচ সদস্যের এ কমিটিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা, সহকারী পরিচালক (ঢাকা) ছালেহ উদ্দিন আহমেদ, উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-১) মো. বজলুল রশিদ ও পরিদর্শক (ওয়্যার হাউজ) দেবব্রত মন্ডল।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারের ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

আরও পড়ুন- নাগরিক সেবায় চালু রয়েছে “সবার ঢাকা” মোবাইল অ্যাপস: মেয়র আতিকুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved