1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

টর্নেডোর তাণ্ডবে চেক প্রজাতন্ত্রে ৩ জনের মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৩২ Time View

টর্নেডোর তাণ্ডবে চেক প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে অন্তত তিন জনের মৃত্যু ও ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবারের (২৪ জুন) এ ঝড়ে দক্ষিণাঞ্চলীয় বার্কলেভ এবং হডোনিন জেলার অসংখ্য বাড়ির ছাদ উড়ে গেছে।

তীব্র বাতাসের ঝাপটায় অনেক গাছ উপড়ে ফেলেছে এবং একাধিক গাড়িও উলটে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা প্রত্যক্ষদর্শীদের ভিডিওগুলোতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মতো দেখাচ্ছে। ‘যেন জীবন্ত নরক,’ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এমনটাই বলেছেন সাউথ মোরাভিয়ার আঞ্চলিক গভর্নর ইয়ান গ্রলিচ।

টর্নেডোতে হ্রাস্কি গ্রামের অর্ধেকই মাটির সঙ্গে মিশে গেছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন গ্রামটির ডেপুটি মেয়র মারেক বাবিজ। টর্নেডো এবং শিলাবৃষ্টিতে সীমান্তবর্তী হডোনিনের স্থানীয় চিড়িয়াখানাটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্যোগ কয়েক লাখ মানুষকে বিদ্যুত্হীন অবস্থায় ফেলেছে।

আরও পড়ুন- ফিলিস্তিনে আবারও ইসরাইলের বিমান হামলা

দেশের বিভিন্ন এলাকা থেকে চেক রিপাবলিকের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সাউথ মোরাভিয়ার উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মিকায়েলা বোথোভা চেক টিভিকে জানান, টর্নেডোর পর বিভিন্ন গ্রাম থেকে ৬৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের ১০ জনের অবস্থা গুরুতর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved