1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশুকে ধর্ষণের পর হত্যা - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশুকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৮২ Time View

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত শিশু উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন, গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সুমাইয়া বাড়িতে টিভি দেখে। এর পর একাই ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না।

আরো পড়ুন: আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

খোঁজাখুঁজির একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের পালার নিচে সুমাইয়ার লাশ দেখতে পান। খবর পেয়ে কাঁকনহাট পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, লাশের যৌনাঙ্গে রক্ত দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর পর লাশ খড়ের পালার নিচে লুকয়ে রাখা হয়েছিল।

পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে থানায় হত্যা মামলা করা হবে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved