1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

আজ বিশ্ব বাবা দিবস

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২০৮ Time View

প্রতিদিনই বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ ঘটে। তবুও বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর ‘বিশ্ব বাবা দিবস’ পালিত হয়ে আসছে। জুনের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস।

প্রতি বছর বিশ্বের ৫২টি দেশে দিবসটি পালিত হয়। জুনের তৃতীয় রোববার বিশ্বের বেশিরভাগ দেশে বাবা দিবস পালন করা হয়। সে হিসাবে এ বছর বাবা দিবস আজ ২০ জুন।

প্রকাশে কঠিন অথচ ভেতর অসম্ভব স্নেহ, মমতা আর ভালবাসা নিয়ে বাবা। সন্তানের কাছে যিনি সুপারিহরো। বাবার সাথেই গড়ে ওঠে প্রতিটি সন্তানের কত প্রথমের গল্প। ভিন্ন ভিন্ন অনুভূতির মিথস্ক্রিয়ায় সন্তান-বাবা পাড়ি দেয় দীর্ঘ সময়। এতো নিপুন রসায়ন সম্পর্কের পরেও হয়তো সংকোচে কখনও বলাই হয় না ‘তোমাকে ভালবাসি বাবা’। হৃদপিণ্ডের স্পন্দনে থাকা বাবাকে ভালবাসি বলার সময় তো এখনই।

আরও পড়ুন- স্বর্ণপদকজয়ী ইঁদুর যাচ্ছে অবসরে

উল্লেখ্য যে, ১৯১০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের সনোরা স্মার্ট ডোড নামের এক তরুণীর মাথায় আসে বাবা দিবসের কথা। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃ দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭২ সালে দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved