ভারতে দৈনিক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ সামান্য বাড়লেও মৃতের সংখ্যা কিছুট কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৩৩০ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন।
ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখের বেশি। আর মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জনে।
আরও পড়ুন- মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে ১১ জনের মৃত্যু
বৃহস্পতিবার (১৭ জুন) কর্তৃপক্ষের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য যে, গতকাল বুধবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নামলেও বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়িয়েছে।