কম্বোডিয়ায় স্থলমাইন শনাক্ত করে স্বর্ণপদক জেতা ইঁদুর ‘মাগাওয়া’ যাচ্ছে অবসরে । গত পাঁচ বছরে ৭১টি স্থলমাইন ও কয়েক ডজন অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে মাগাওয়া । বিবিসি।

বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে আফ্রিকান এই ইঁদুর । মাইন শনাক্তের কাজে তার বদলে যুক্ত হচ্ছে কম বয়সী ইঁদুর।
মাগাওয়াকে রক্ষণাবেক্ষণ কারী মালেন বলেন, বয়স বৃদ্ধির ফলে বৃহদাকার আফ্রিকার ইঁদুরটি এখন ধীরগতির হয়ে পড়েছে। তার চাওয়া-পাওয়াকে এখন সম্মান জানানো প্রয়োজন। আফ্রিকার তাঞ্জিনিয়া থেকে কম্বোডিয়ায় নিয়ে আসা হয় মাগাওয়াকে।###