1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর দিনে ভোট গ্রহণ না করতে ইসির প্রতি জাপার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১০২ Time View
ছবি: সংগৃহীত

আগামী ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু বার্ষিকীর দিনে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি নেতা-কর্মী ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর কোটি কোটি ভক্ত অনুরাগীদের কাছে অত্যন্ত আবেগঘন দিন। এই দিনে সারাদেশে পল্লীবন্ধুর সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবার ঘোষিত তিনটি উপনির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেবে। তাই পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকীতে উপনির্বাচনের ভোটগ্রহণ না করতে অনুরোধ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

আরও পড়ুন- দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়: জাপা

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কাদের আরো বলেন, গেলো বছর ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করে কোটি কোটি এরশাদ প্রেমীর অন্তরে আঘাত করেছিল নির্বাচন কমিশন। তাই পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে নির্বাচন কমিশন অন্য যেকোনো দিনে ভোট গ্রহণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved