1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

চামড়া রফতানীর অনুমতি না দিলে এবারও কোরবানীর সময় সিন্ডিকেট তৈরী হবে: জাপা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১৭৬ Time View
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ফাইল ছবি, সংগৃহীত।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিদেশে পশুর চামড়া রফতানীর অনুমতি না দিলে এবারও মুনাফাখোর চক্র কোরবানীর সময় সিন্ডিকেট তৈরী করবে। তাতে গেলো দুই/তিন বছরের মত পশুর চামড়ার সঠিক দাম পাবেনা বিক্রেতারা। ফলে কোরবানীর পশুর চামড়ায় যাদের হক রয়েছে, সেই এতিম ও দুঃস্থ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বন্ধ হয়ে যেতে পারে অসংখ্য এতিমখানা ও লিল্লাহ বোডিং। পাশাপাশি হুমকীর মুখে পড়বে সম্ভাবনাময় চামড়া শিল্প।

আরো পড়ুন: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত থাকবে: জাপা চেয়ারম্যান

আজ মঙ্গলবার (১ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, গেলো কয়েক বছর ধরেই কোরবানীর সময় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম মূল্যে পশুর চামড়া ক্রয় করে। সিন্ডিকেটের কারণে কোরবানীর সময় পানির দামেই বিক্রি হয়েছে পশুর চামড়া। আবার সঠিক মূল্য না পেয়ে অনেকে ক্ষোভ আর হতাশায় চামড়া মাটি চাপা দিয়েছে। কেউ কেউ কেরোসিন দিয়ে আগুনও দিয়েছে পশুর চামড়ায়। বিক্রি করতে না পারায় অনেকের কোটি কোটি টাকা মূল্যের চামড়া পচে গেছে। বাজারে প্রতিযোগিতা না থাকায়, একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ সৃষ্টি হয়েছে সিন্ডিকেটের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কোরবানীর সময় চামড়া বিদেশে রফতানীর অনুমতি দিতে হবে, এতে চামড়ার বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হবে। বিক্রেতারা ভালো দাম পাবেন। কোরবানীর পশুর চামড়ায় যাদের হক রয়েছে, সেই এতিম ও হতদরিদ্ররা আর্থিকভাবে উপকৃত হবে। হতাশা আর ক্ষোভে খুচরা ব্যবসায়ীরা চামড়া মাটি চাপা দিয়েছে, আগুনে পুড়ে ফেলেছে বা পানিতে ফেলে দিয়েছে এমন সংবাদ আমরা আর শুনতে চাইনা।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved