1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
দুর্গাপুরে বজ্রপাতে একজনের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

দুর্গাপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৯০ Time View

নেত্রকোনা জেলার দুর্গাপুরে বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত ইকবাল হোসেন বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ইকবাল হোসেন ট্রলারে করে সোমেশ্বরী নদীর বালু জারিয়া বিক্রি করে বাড়ী ফেরার পথে ব্যপক বৃষ্টি শুরু হয়। ট্রলারটি গৌরখালী নামক স্থানে এলে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ইকবাল ট্রলারের ছইয়াতে সারেং এর কাজ করছিলো। এ সময় বজ্রপাতে ইকবালের মৃত্যু হয়। ট্রলারে থাকা অন্যান্য মাঝিদের সহায়তায় ইকবালের মরদেহ বাড়ীতে আনা হলে খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ীতে গিয়ে সুরতহাল তৈরী করেন।

এদিকে খবর পেয়ে তাৎক্ষনিক নিহতের বাড়ীতে ছুটে যান ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন- বজ্রপাতে নেত্রকোণায় সাতজনের মৃত্যু

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবার ও স্থানীয় গন্যমান্যদের আবেদনের প্রেক্ষিতে লাশের সুরতহাল তৈরী শেষে দাফন করার অনুমোতি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved