1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১
  • ১৭৩ Time View
ইউএস-বাংলা

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বর্তমানে ছয়টি গন্তব্যে ২৫টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। করোনাকালে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, যশোরে ছয়টি, সৈয়দপুরে সাতটি, সিলেট, রাজশাহী ও বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ১ জুন থেকে ঢাকা থেকে সিলেটে আরও একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো পরিচালনা করছে ইউএস-বাংলা। এয়ারলাইন্সের বিমান বহরে আরও চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট রয়েছে, যা দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ইউএস-বাংলা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ৭টা, ১০টা, দুপুর ২টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ২৫ মিনিট, বেলা ১১টা ২৫ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।

ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিট, ৯টা, দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ২৫ মিনিট, ১০টা ১৫ মিনিট, দুপুর ১টা ৪৫ মিনিট, বিকেল ৪টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ও ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।

ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিট, ১০টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ৩০ মিনিট, ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে এবং সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করছে সকাল ৮টা ৩৫ মিনিট, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা, ৫টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টায়।

আরও পড়ুনঃ  দেশীয় টিকা উৎপাদনে সহায়তা নেই মন্ত্রনালয়ের: জাপা চেয়ারম্যান 

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল ৮টা ও সন্ধ্যা ৭টায় এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৯টা ২০ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। এছাড়া আগামী ১ জুন থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে সিলেটে এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ২টা ৫০ মিনিটে একটি অতিরিক্ত ফ্লাইট ছেড়ে যাবে।

ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে সকাল ৯টা ও বিকেল ৪টা ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ১০টা ২০ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।

ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সকাল ৯টা ৩০ মিনিট ও বিকেল ৫টা এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ১০টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে।

ঢাকা থেকে চট্টগ্রামের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৩৪৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬৯৯৮ টাকা। এছাড়া ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর, রাজশাহী ও বরিশালে ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য ৩৩৯৯ টাকা আর রিটার্ন ভাড়া ৬৭৯৮ টাকা।

করোনাকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিদ্ধান্ত মোতাবেক ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved