1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১৫২ Time View

গত রোববার (১৬ মে) রাজধানীর পল্লবীতে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যাকারী মানিক র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ মে) সকালে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

আরো পড়ুন: স্বামীর কাছে ফিরতে চাওয়ায় পরকীয়া প্রেমিক খুন করে আসমাকে

সাজেদুল ইসলাম সজল বলেন, গত রাতে আমাদের কাছে তথ্য আসে সাহিনুদ্দিন হত্যায় জড়িত মানিকসহ কয়েকজন ঢাকা থেকে পালানোর জন্য মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থান নেয়। র‍্যাব-৪ এর দল সেখানে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মানিকসহ তার সঙ্গীরা। র‍্যাবও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল অস্ত্র-গুলি ছাড়াও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, রাজধানীর পল্লবীতে গত ১৬ মে নিজ সন্তানের সামনে সাহিনুদ্দীনকে সন্ত্রাসীরা চাপাতি, রামদাসহ বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় ১৭ মে নিহত সাহিনুদ্দীনের মা আকলিমা রাজধানী পল্লবী থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মানিক দায়ের করা এই মামলার অনত্যতম আসামি ছিলেন। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved