1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

মানুষ বুঝেছে যে, সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চায়: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ১৯৬ Time View
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি, সংগৃহীত।

সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ বুঝেছে যে, আপনারা গায়ের জোরে বিএনপি চেয়ারপারসনকে তিলে তিলে মারতে এবং রাজনীতি থেকে বিতাড়িত করতে চান। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি। দেশের হাসপাতালে তার চিকিৎসা যথেষ্ট নয়। এ জন্য খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

আজ রবিবার (৯ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী প্রজন্ম ‘৭১-এর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও দুস্থ-অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন। সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।

আরও পড়ুন- নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর: আসুন সরকারকে নামানোর জন্য একটু চেষ্টা করি

গয়েশ্বর বলেন, সরকার দুর্নীতির মাধ্যমে পাহাড়সমান টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো দেশে আনুন। যত দিন পর্যন্ত করোনাভাইরাস থেকে দেশ মুক্ত না হয়, তত দিন অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষকে অনুদান দিন। তাদের বাঁচাতে উদ্যোগ নিন। যে টাকা লুটপাট করেছেন, তার ১০ ভাগের এক ভাগ শ্রমজীবী মানুষকে দিলেও তাদের না খেয়ে মরতে হবে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved