1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

১৭ বছর পর বার্সা-রিয়ালের গোলশূন্য ম্যাচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৯২ Time View
ছবি- সংগৃহীত।

ম্যাচের নায়ক হতে পারতেন বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কিংবা রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল বা করিম বেনজ্বমা। কিন্তু দুই দলের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে রক্ষণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্স। ফলে মৌসুমের প্রথম ও বছরের শেষ এল ক্লাসিকো ম্যাচটির সমাপ্তি ঘটেছে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে। এল ক্লাসিকোর ইতিহাসে প্রায় ১৭ বছর পর মিললো গোলশূন্য ড্রয়ের দেখা।

লা লিগায় বুধবার রাতে লিগের শীর্ষ দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ২০০২ সালের পর এই প্রথম বার্সেলোনা-রিয়ালের লড়াইয়ে কোনো গোল হলো না। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্লাব রেকর্ড টানা সাত ম্যাচ ধরে অপরাজিত রইলো বার্সেলোনা। পেপ গুয়ার্দিওলার দলের রেকর্ড স্পর্শ করল এরনেস্তো ভালভেরদের দল।

২০০২ সালে ২৩ নভেম্বর বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পেই সবশেষ ০-০ ব্যবধানে ড্র হয়েছিল। এরপর শুধুমাত্র লা লিগাতেই অন্তত ৭টি ম্যাচ ড্র করেছে রিয়াল ও বার্সা। তবে সব ম্যাচেই মিলেছে জালের দেখা। বুধবার রাতে প্রায় ১৭ বছর পর আবারও ম্যাচের ফলাফল এলো গোলশূন্য ড্র।

১৭ বছর পর বার্সা-রিয়ালের গোলশূন্য ম্যাচ

এ ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষত রাখল বার্সেলোনা। ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রতে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে সমান ৩৬ পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved