সরকার সাংবাদিক জাফর ওয়াজেদকে তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক (ডিজি) পদে পুনর্নিয়োগ দিয়েছে। আবারও দুই বছরের জন্য পিআইবি’র ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়ে, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন-২০১৮’ এর ধারা ৯(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়। বুধবার (২১ এপ্রিল) বা যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর পিআইবির ডিজি হিসেবে জাফর ওয়াজেদ দায়িত্ব পালন করবেন।’
আরও পড়ুন- ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের কমিটির শপথ অনুষ্ঠিত
উল্লেখ্য যে, জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। গত ২০ এপ্রিল ছিল তার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চাকরির শেষ দিন ছিল।