1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করল যুক্তরাজ্য

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৯৫ Time View

মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কিত বিশ্ববাসী। এবার করোনার সংক্রমণ বাড়ায় ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করে দেশটি থেকে প্রবেশে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। করোনাভাইরাসের নতুন একটি ধরনে আক্রান্ত ১০৩ ব্যক্তি শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় দেশটি।

সোমবার (১৯ এপ্রিল) এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

আরো পড়ুন আগামী ২০ এপ্রিল পর্যন্ত সব বন্ধ আন্তর্জাতিক ফ্লাইট 

আগামী শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোররাত ৪টা থেকে গত ১০ দিনে ভারতে ভ্রমণকারী বেশিরভাগ ব্যক্তিকেই প্রবেশ করতে দেবে না যুক্তরাজ্য। তবে উল্লিখিত সময় থেকে ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী অথবা যুক্তরাজ্যে থাকার অনুমতি আছে তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এ ক্ষেত্রে তাদের সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ম্যাট হ্যানকক জানান, তাদের দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে ১০৩ জনের শরীরে। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, নতুন এই ধরনটি ‘বি.১.৬১৭’ হিসেবে পরিচিত, যা মূলত আন্তর্জাতিক ভ্রমণের কারণে ছড়িয়ে পড়েছে। পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে হ্যানকক বলেন, তথ্য-উপাত্ত পর্যালোচনার পর পূর্ব সতর্কতা হিসেবে আমরা ভারতকে লাল তালিকাভূক্ত করার কঠিন কিন্তু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। নতুন এই ধরনটির উচ্চ সংক্রমণ ক্ষমতা এবং ওষুধ ও ভ্যাকসিনের বিরুদ্ধে কার্যকরিতা রয়েছে কি-না তা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সুত্র: বিবিসি ও রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved