1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সরকারে রয়েছে বলে আ’লীগ এখনো সহনশীলতা দেখাচ্ছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৭৩ Time View
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি, সংগৃহীত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারে রয়েছে বলে আওয়ামী লীগ এখনো সহনশীলতা দেখাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আঘাত এলে প্রতিঘাত করতে জানে এবং আক্রমণ করলে পাল্টাআক্রমণও করতে জানে। ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না। বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্যের ওপর যারা হামলা করেছে, আওয়ামী লীগের কর্মীরা তাদের এ ধৃষ্টতার জবাব দেবে।

আজ বুধবার (৭ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।

সহিংসতায় জড়িতদের হুঁশিয়ার করে সেতুমন্ত্রী বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে সে আগুনে আপনাদের হাত পুড়ে যাবে। দেশের জনগণের ধৈর্য ও সহনশীলতার একটা সীমা আছে। সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ।

আরও পড়ুন- বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না: ওবায়দুল কাদের

মহামারি মোকাবেলার লকডাউনের মধ্যে ঢাকাসহ দেশের সব কটি সিটি করপোরেশনে গণপরিবহন চালুর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়ায় পরিবহনমন্ত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের কাছে নতি স্বীকার করে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ যে অভিযোগ করছে, তা সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved