1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নারীদের পুলিশে আসা উচিত: এসপি নাবিলা - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

নারীদের পুলিশে আসা উচিত: এসপি নাবিলা

এস. কে. শাওন
  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৭৯ Time View

নাবিলা জাফরিন রীনা। নারায়ণগঞ্জের সোনারগাঁএলাকায় তার জন্ম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেহিসাববিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।২১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৩ সালের জুনমাসে এএসপি হিসেবে যোগ দেন বাংলাদেশপুলিশে। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেনসিআইডিতে।বর্তমানে দায়িত্ব পালন করছেনঢাকা রেঞ্জের পুলিশ সুপার(ডিসিপ্লিন এন্ডপ্রসিকিউশন) হিসেবে। সম্প্রতি তার চ্যালেঞ্জিং এ পেশার ইতিবাচক দিকনিয়ে কথা বলেছেন রীনা। সাক্ষাৎকার নিয়েছেন এস কে শাওন।

প্রশ্ন: পুলিশে কেন আসলেন?

নাবিলা জাফরিন রীনা: আমার ইচ্ছেগুলোকেইউটিলাইজ করতে পারবো। আমার ইচ্ছেগুলোকে কাজেলাগাতে পারবো, মানুষের সেবা করতে পারবো। এজন্যইপুলিশে আসা।তাছাড়া আমার বাবারও খুব ইচ্ছেছিল আমি পুলিশ হবো।

প্রশ্ন: বাবার ইচ্ছের কারণ…

নাবিলা জাফরিন রীনা: আমার বাবা কোন একটাকাজে একবার গাজীপুর গিয়েছিলেন।তখন গাজীপুরের এসপি ছিলেন ইয়াসমিন গফুর। বাবা দেখে আসলেন পুলিশের পোশাক পড়া একজন নারী এসপির কতো সম্মান। তখন থেকেই বাবার খুব ইচ্ছেযে তার মেয়েও একদিন এসপি হবে।এজন্য বিসিএসের ফরম পূরণের সময় আমি প্রথম চয়েস দিয়েছিলাম পুলিশ।

প্রশ্ন: পুলিশে কর্মজীবনের আদ্যোপান্ত বলুন..

নাবিলা জাফরিন রীনা: প্রথমে এক বছরেরট্রেনিংয়ের জন্য রাজশাহীর শারদায় চলে গেলাম। পরেসিরাজগঞ্জে ৬ মাসের প্রবেশনার ট্রেনিং।তারপরপোস্টিং হলো সিআইডি ডিটেক্টিভ ট্রেনিংয়স্কুলে। সেখানে ২০০৮ সাল পর্যন্ত ছিলাম।তারপরমিশনে গেলাম। ফিরে এসে ২০০৯ সালে এসপিএডমিন হিসেবে সিআইডি হেড কোয়ার্টারেপোস্টিং হয় । এরপর সিআইডির এডিশনাল এসপিময়মনসিংহ জোনে প্রায় সাড়ে ৫ বছর ছিলাম।তারপর এসপি হয়ে এখন ঢাকা রেঞ্জে কাজ করছি।

প্রশ্ন: একজন নারী হিসেবে পরিবারথেকে কেমন সাপোর্ট পাচ্ছেন?

নাবিলা জাফরিন রীনা: আমি পুলিশে চাকরিকরছি । এ বিষয় নিয়ে পরিবারে কোন নেতিবাচকপ্রভাব নেই। আমার পরিবারের সবাই আামাকেসাপোর্ট দেয়। এমনকি আামার সন্তানেরাও অনেকহেল্পফুল।আমার দুই ছেলে এক মেয়ে।

প্রশ্ন: পুলিশের চাকরির পাশাপাশিকোন সামাজিক কাজে যুক্ত আছেন?

নাবিলা জাফরিন রীনা: আমি এতিম বাচ্চাদের লালন -পালন করতে চাই। এজন্য আমার ইচ্ছে আছে নিজগ্রামে আমি একটা এতিমখানা করবো। বর্তমানেএকটা এতিম মেয়ের লেখাপড়াসহ যাবতীয় সকল খরচআমি বহন করছি। মেয়েটা হাফেজী নিয়ে পড়ছে।

প্রশ্ন: পুলিশে নারী সদস্য সংখ্যাকম কেন?

নাবিলা জাফরিন রীনা: পুলিশ চ্যালেঞ্জিং পেশা। পুলিশে সময় দিতে হয় বেশি। আর নারী-পুরুষ যেইহোক না কেন, পুলিশে পরিশ্রমটা একটু বেশি। কারণ যেকোন মূহুর্তে ডাকলে আপনকে সাড়াদিতে হবে। এখানে কেউ সাব-ইন্সপেক্টর হিসেবে ঢুকলে তাকে মামলা তদন্ত করতে হবে, কনস্টেবল হিসেবে ঢুকলে তাকে আসামি ধরতে যেতে হবে। একজন সিনিয়র অফিসার হলে তাকে জেলায় কাজকরতে হতে পারে। চ্যালেঞ্জিং পেশা হিসেবে অনেকে ভয়পায়।

প্রশ্ন: পুলিশের চাকরিতে নারীদেরসম্মান …

নাবিলা জাফরিন রীনা: পুলিশে পুরুষদেরকে যেমনস্যার বলে,আমাদের নরারীদেরকেও কিন্তু স্যার বলেসম্বোধন করা হয়।যার কারনে নারী বা পুরুষঅফিসারদের মধ্যে কোন পার্থক্য করা হয় না।এছাড়াও নারী -পুরুষ পুলিশের চাকরিতে সমানসুবিধা পায়।

প্রশ্ন:  নারীদের জন্য এ পেশায় আপনারকোন ব্যক্তিগত উদ্যোগ আছে কিনা?

নাবিলা জাফরিন রীনা: আমাদের কর্মস্থলেআলাদাভাবে নারীদের জন্য কিছু করা যায় না।নারীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক কিছু করাযায়। যেমন আমি ডিটেকটিভ ট্রেনিং স্কুলে মাঝে মাঝে ক্লাস নেই। আমি ক্লাসগুলো নেই নারীঅধিকার নিয়ে।তাছাড়া ডমেসটিক ভায়োলেন্সের ওপর ক্লাস নেই। নারীদেরকে মোটিভেট করার ক্ষেত্র পেলেই আমি অংশগ্রহণ করি।

প্রশ্ন: যে নারীরা পুলিশে আসতেআগ্রহী, তাদের উদ্দেশ্যে কিছু বলুন…

নাবিলা জাফরিন রীনা: অন্য যেকোন পেশার চেয়েপুলিশে নারীর সম্মানটা বেশি হবে বলে মনে করিআমি।এখানে কাজের পরিধি বেশি। তার যদি সততাথাকে, কাজের প্রতি তার উদ্যোম থাকে,স্পৃহা থাকেঅবশ্যই সে পুলিশে আসবে এবং ভালো করবে। নারীদের পুলিশে আসা উচিত। নারীরা পুলিশে আসেত ভয়পায়। কিন্তু একজন নারী পুলিশে আসলে বুঝতে পারবে যে, অন্য যেকোন প্রফেশন থেকে এখানে ভালোথাকবে সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved