মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এবং তার স্ত্রী রিফাত হোসেন।
গতকাল সোমবার (২৯ মার্চ) করোনা টেস্ট করলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এই দম্পতী বর্তমানে নিজেদের বাসায় চিকিৎসা নিচ্ছেন।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জাহিদ হোসেন ও তার স্ত্রী করোনা আক্রান্ত। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।
এ দিকে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।
আরও পড়ুন- তিন দিনের রিমান্ডে নিপুণ রায়