1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

তিন দিনের রিমান্ডে নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১৯০ Time View
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রী নিপুণ রায় চৌধুরী। ফাইল ছবি, সংগৃহীত।

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার (২৯ মার্চ) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড যাওয়া অপর আসামি হলেন আরমান হোসেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন।  অন্যদিকে রাষ্টপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে রোববার নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নিপুণ রায়কে ঢাকার রায়েরবাজার বাসা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) গ্রেফতার করে। আর আরমানকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে নিপুণ রায় ও আরমান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে হাজারীবাগ থানা পুলিশ।

উল্লেখ্য যে, মামলায় বিএনপি নেত্রী নিপুণ রায়ের বিরুদ্ধে মুঠোফোনের মাধ্যমে আরমান হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ড করার নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিপুণ রায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

আরও পড়ুন- জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর, অরুচিকর: রিজভী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved