মোজাম্বিকের পালমা শহরের একটি হোটেলে গত বুধবারের সন্ত্রাসী হামলার পর কমপক্ষে ৬০ জন নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। নিখোঁজ সবার মৃত্যুর আশঙ্কা করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।
বিদেশি কনট্রাক্টর ও কর্মকর্তারা ফরাসি এলএনজি গ্যাস প্রতিষ্ঠান টোটালের প্রকল্পের কাজে সমবেত হয়েছিলেন। হামলার পর প্রথমে তারা নৌ পথে পালানোর পরিকল্পনা নেন। সেটিতে ব্যর্থ হলে ১৭টি গাড়িতে করে পালানোর চেষ্টা করেন।
কিন্তু পথে সন্ত্রাসীদের হামলায় ১০টি গাড়ি কমপক্ষে ৬০ জন নিয়ে নিখোঁজ হয়। হোটেলের বন্দিদশা থেকে পালাতে গিয়ে ৭ জনের মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন।
এদিকে সাউথ আফ্রিকা হামলায় নিখোঁজ নিজ দেশের নাগরিকদের উদ্ধারে সেনাবাহিনী পাঠানোর কথা ভাবছে।
আরও পড়ুন- পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১২