আজ (সোমবার, ২৯ মার্চ) পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত। প্রতিবছর ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শবেবরাতের রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবেবরাত পালন করেন।
এ উপলক্ষে গতকাল রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
আরও পড়ুন- শবে মেরাজের আমল ও করণীয়
হিজরি বছরের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী মনে করেন। ইসলাম ধর্ম মতে, মহিমান্বিত এই রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।
ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগি করে থাকেন। মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহর নৈকট্য পাওয়ার মহা সুযোগ পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত।