গাজীপুর জেলার টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মেশিন ঘর ও সাতটি গোডাউনের সব মালামাল পুড়ে যায়।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে টঙ্গী মিলগেট কোঅপারেটিভ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও উত্তরা থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।