1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

মোদীর বাংলাদেশ সফরকে স্বাাগত জানিয়েছে জাতীয় পার্টি: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৪৪ Time View
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ফাইল ছবি, সংগৃহীত।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীর বাংলাদেশ সফরকে স্বাাগত জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বিবৃতিতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশ্বের যেসব সরকার ও রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অনেক ত্যাগ—তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আপামর মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মাঝে এসে এ দেশবাসীকে আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রাখলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এ দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথেই স্মরণ করবে। ভারত শুধুমাত্র একটি বন্ধুপ্রতীম রাষ্ট্রই নয়Ñ ওই দেশের জনগণের সাথে রয়েছে এ দেশের জনগণের গভীর আত্মিক সম্পর্ক। আমরা ভারতের সাথে সব সময় সু—প্রতিবেশীসুলভ আচরণ করে আসছি। তিনি আশা করে বলেন, এই বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে। বিশেষ করে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উৎসবে এ দেশের জনগণের সাথে ভারতের প্রধানমন্ত্রীর অংশ গ্রহণে দু’দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরো জোরদার হবে।

আরও পড়ুন- দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে আ’লীগ-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা কবর দিয়েছে: জি এম কাদের

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। সুবর্ণজয়ন্তীতে আগত সকল মেহমানদের আনন্দচিত্তে ও সাদরে বরণ করে আমরা আমাদের সুনাম রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আশা করছি, ভারতের প্রধানমন্ত্রীর এই গুরত্বপূর্ণ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারেতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো গভীরতম হবে এবং তার মাধ্যমে দু’দেশের মধ্যে যেসব অমিমাংসিত বিষয় রয়ে গেছে তারও সমাধান হবে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved