1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
এদেশে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন: শ্রম প্রতিমন্ত্রী - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

এদেশে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন: শ্রম প্রতিমন্ত্রী

খুলনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১০০ Time View

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন বঙ্গবন্ধু এদেশে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন। অসাম্প্রদায়িকতা ও মানবিকতার মূর্ত প্রতীক, ছিলেন সংস্কৃতিমনা।

তিনি আজ খুলনা শিল্পকলা একাডেমী মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত ও অধিকারবঞ্চিত বাঙালি জাতির জন্য আজীবন লড়াই-সংগ্রাম করে যেমন হয়ে উঠেছিলেন অবিসংবাদিত ও আত্মত্যাগী নেতা। তেমনি শিশু- কিশোরদের আপনজন ছিলেন । বঙ্গবন্ধু শিশুদের অসম্ভব ভালবাসতেন। তিনি ছিলেন, একজন খাঁটি দেশপ্রেমিক বাঙালি, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ।

আরও পড়ুন- খুলনায় বাস হেলপারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

অনুষ্ঠানে শিশু-কিশোর মেলা খুলনা মহানগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এম কবির আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের খুলনা মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, শিশু- কিশোর মেলার খুলনা জেলা শাখার সভাপতি হাসান মো.হাফিজুর রহমান এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব এস এম এ সায়েম মিয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামালসহ বাংলাদেশ আওয়ামীলীগ এবং বঙ্গবন্ধু শিশু- কিশোর মেলার স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved