1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

জাপা চেয়ারম্যানের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৭৬ Time View

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অফ পার্টি ড্যানা এল. ওলডস্।

আজ রবিবার (২১ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) আমিনুল এহসান ও সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম) ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাত শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণতন্ত্র চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে এক যোগে কাজ করছে। কাজের ক্ষেত্রে আগামী দিনেও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে সহায়তা করবে জাতীয় পার্টি। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে আ’লীগ-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা কবর দিয়েছে: জি এম কাদের

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চীফ অফ পার্টি ড্যানা এল. ওডস্ সৌজন্য সাক্ষাত শেষে বলেছেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাতীয় পার্টি চাইলে নেতা—কমীর্দের দক্ষতা উন্নয়নে বিষয় ভিত্তিক কর্মশালার আয়োজন করবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। জাতীয় পার্টিতে গণতন্ত্র চর্চা ও নারী অংশ গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved