ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।
আটকদের বাড়ি মাদারীপুর, মাগুরা, খুলনা, যশোর ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে বিজিবি।
আজ রোববার (২১ মার্চ) ভোররাতে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন- ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মহেশপুরের লেবুতলা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭ জন পুরুষ, ৩ নারী ও ৩ শিশুকে আটক করা হয়।