1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

মুশফিক ঝড়ে উড়ে গেলো রাজশাহী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৯২ Time View
মূশফিকের ৫১ বলে ৯৬ রানের এক দর্শনীয় ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় খুলনা। ছবি- সংগৃহীত।

টি২০ তে ১৯০ রানের টার্গেটকে বড়োই বলতে হবে। তবে সেই বড়ো টার্গেটকেই মামুলিতে পরিণত করলেন মুশফিক-রুশোরা। মুশফিকুর রহিমের ৯৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২ বল হাতে রেখে ১৯২ রান তুলে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী র‌য়্যালস।

১৯০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় খুলনা। এরপর ২৫ রানের মাথায় রহমতউল্লাহ গুরবাজ আউট হয়ে গেলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। চাপে না পড়ে অন্য প্রান্তে থাকা রাইলি রুশো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এক পর্যায়ে মুশফিকও মেরে খেলতে থাকেন। দলীয় ৯৭ রানের সময় ৩৫ বলে ৪২ রান করে আউট হন রুশো। এরপর ক্রিজে আসা শামসুর রহমানকে সঙ্গে নিয়ে এক দারুণ জুটিতে ২২ বলে ৫৭ রান তুলেন মুশফিক। ফলে জয়ের স্বপ্ন দেখে রাজশাহী। শেষদিকে শামসুর রহমান (২৯) আউট হলেও রবি ফ্রাইলিঙ্কের যোগ্য সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। খেলেন ৫১ বলে ৯৬ রানের এক দর্শনীয় ইনিংস।

রাজশাহীর হয়ে বোলিংয়ে দুই উইকেট নেন আন্দ্রে রাসেল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই হজরতউল্লাহ জাজাইয়ের (১) উইকেট হারায়। খেলার নবম ওভারের মধ্যে লিটন দাস (১৯), আফিফ হোসেন (১৯) ফিরে গেলে রাজশাহীর সংগ্রহ দাড়ায় তিন উইকেটে ৬৬। এসময় শোয়েব মালিককে সঙ্গ দিতে ক্রিজে আসেন রবি বোপারা। তাদের মারমুখি ব্যাটিংয়ে বড়ো সংগ্রহের দিকে আগায় রাজশাহী। দুজনের জুটিতে আসে ১০৬ রান।

আউট হওয়ার আগে ৫০ বলে ৮৭ রান করে শোয়েব মালিক। ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন বোপারা। ৬ বলে ১৩ রান করেন অধিনায়ক রাসেল। ফলে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯। খুলনার পক্ষে মোহাম্মদ আমির দুটি উইকেট নেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved