বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বিকালে সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শায়রুল কবির জানান, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেলিমা রহমান। তার চিকিৎসা খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।