ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বিএনপির মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর কুশপুতুল পুড়ানো হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবজ্ঞা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার’ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে মিনুর এবং মির্জা ফখরুলের বক্তব্যে ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস ‘বিকৃতির’ অভিযোগ এনে দুজনের কুশপুতুল পোড়ানো হয়।
আরও পড়ুন- জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর, অরুচিকর: রিজভী
বিএনপির এ দুই নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম ও সদস্য কামরুল হাসান।