1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক দেশ গড়ে তুলছেন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১২৩ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক দেশ গড়ে তুলছেন। তিনি ক্লান্তিহীনভাবে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বদলে যাওয়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এসবই শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে সম্ভব হয়েছে। দেশের উন্নয়নের সকল কৃতিত্ব শেখ হাসিনার। তাই শেখ হাসিনার উপর বিশ্বাস রাখতে হবে।”

বুধবার (০৩ মার্চ) পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিগত দুই বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতায় পিরোজপুর-১ আসনের উন্নয়ন ও সম্ভাবনার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন- দেশের সকল প্রান্তে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুসহ পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় জনসভায় উপস্থিত ছিলেন।

এসময় পিরোজপুর-১ নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদে বিগত দুই বছরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, যাতায়াতসহ অন্যান্য খাতে উন্নয়নের চিত্র তুলে ধরেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved