1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

বিএনপিকে অন্তর দিয়ে ৭ই মার্চ পালন করা উচিত: মায়া

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৫৯ Time View

রাজনৈতিক কৌশল হিসেবে নয়, অন্তর দিয়ে বিএনপিকে ৭ ই মার্চ পালনের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

আজ সোমবার ( ১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আবুল হাসনাতের স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, স্বাধীনতার ৫০ বছর পর ঐতিহাসিক ৭ মার্চ পালনে বিএনপির সিদ্ধান্তকে রাজনীতির সুবুদ্ধির উদয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও স্বাধীনতা বিরোধী চক্রকে রাজনৈতিক পুনর্বাসনের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে। তাহলেই বুঝা যায় তাদের মাঝে মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার উদয় হয়েছে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করায় স্বাধীনতা বিরোধী চক্র খুশি হতে পারে নি। তাই তারা নানামুখি ষড়যন্ত্রের ছক আঁকছে, তাদের মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন- আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে: ওবায়দুল কাদের

সংগঠনের উপদেষ্টা নাজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ , সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাংবাদিক মানিক লাল ঘোষ, সাংবাদিক সুজন হালদার ,বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি , প্রয়াত হাজী আবুল হাসনাত এর পুত্র রাহাদুল হাসান বায়জীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved