করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীতে প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ২৪ মে খুলছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।
যারা এখন হলে অবস্থান করছেন তাদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৭ মে থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। হল খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।
গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন- সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা