1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

মেট্রোরেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে উত্তাল চিলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ২১৪ Time View

মেট্রোরেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চিলি। বিক্ষোভের কারণে দেশটির সরকার ৭২ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে। গত শুক্রবার রাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জরুরি অবস্থার ঘোষণা করেন চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা।

বিক্ষোভে নতুন করে কোনো সহিংসতার প্রমাণ মিললে জরুরি অবস্থা বহাল রাখা হবে বলেও ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান পিনেরা। তবে, সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে মেট্রোরেলের ভাড়া পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি জানান চিলির জনগণের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান আরো বলেন, একদিনের বিক্ষোভেই প্রায় ৬ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে বিক্ষোভকারীরা। তাদের সহিংসতায় হতাহতের ঘটনা এড়াতেই এই জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে বিক্ষোভকারীরা গণমাধ্যমে জানান, সরকার দফায় দফায় ভাড়া বাড়াচ্ছে। রাজধানী সান্তিয়াগোতে সব কিছুর ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

সরকার খুব শিগগিরই এর সমাধান না করলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved