দেশে গত একদিনে (২৪ ঘণ্টায়) করোনা ভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৯৮ জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৯৬ জন।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৯৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৪৩৪২ জন।
আরও পড়ুন- আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুতে গাড়ি চলবে: ওবায়দুল কাদের
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন হয়েছে।
উল্লেখ্য যে, গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।