বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রমনা বাংলাদেশিদের আত্মমর্যাদাকে ভূলুণ্ঠিত করেছেন নুরুল হুদা। বর্তমান নির্বাচন কমিশনের অনাচার-দুর্নীতি ও লুটপাটের তথ্য সব ভালোভাবেই সংরক্ষিত আছে। এদের অপকর্মের বিচার হবেই।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, যিনি সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন তিনি বিবেক যন্ত্রণায় ভুগতে ভুগতে এখন পদত্যাগের কথা বলছেন। তিনি যথার্থই বলেছেন– নির্বাচন ব্যবস্থা এখন গভীর খাদের কিনারে।