1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

স্ত্রীসহ করোনা টিকা নিলেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭২ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষায় ভ্যাকসিন নিয়েছেন। তার স্ত্রীও টিকা নিয়েছেন। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে তারা টিকা নেন।

সকালে মহানগর জেনারেল হাসপাতালে ডিএসসিসি মেয়রের সহধর্মিণী আফরিন তাপস  প্রথমে কোভিড-১৯ টিকা নেন। এর পরপরই ডিএসসিসি মেয়র টিকা নেন।

আরও পড়ুন:- ভারতীয় হাই কমিশনারের করোনার টিকা গ্রহণ

 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র তাপস বলেন, আজকে আমি এবং আমার স্ত্রী টিকা নিলাম। খুবই ভালো লাগলে। কোনো অসুবিধা হয়নি। কোনো ব্যথা লাগেনি, টেরও পাইনি। কথা বলতে বলতেই টিকা দেওয়া হলো। খুবই সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স এ টিকা দিয়েছেন।

গত বৃহস্পতিবার কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেন জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, প্রথমত তো ৫৫ বছরের ঊর্ধ্বে যারা ছিলেন তাদের দেওয়া হয়েছিল, পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে যখন ৪০ বছর থেকে উন্মুক্ত করা হলো, তখন আমি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছি।  আজ আমি এবং আমার স্ত্রী টিকা নিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved