মিয়ানমারে বেসামরিক শাসন পুনরায় ফিরে দিতে এবং অং সান সু চিসহ আটক রাজবন্দীদের মুক্তি দিতে দেশটির সামরিক নেতাদের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে এক বিশেষ অধিবেশেন মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে মিয়ানমারে নির্বিচারে আটক ব্যক্তিদের ছেড়ে দিতে এবং নির্বাচিত সরকার ফিরে আনতে আহ্বান জানানো হয়।
আরও পড়ুন- মিয়ানমারের সঙ্গে সব ধরনের উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পর্ক স্থগিত করলো নিউজিল্যান্ড
অধিবেশনের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল-নাশিফ বলেন, বিশ্ব দেখছে।
তিনি আরও বলেছেন, সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ছাড়াও এক ফেব্রুয়ারি থেকে এখন ৩৫০ জনের বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, শিক্ষার্থী এবং দেশটির সাধুরা আছেন।
এদিকে মিয়ানমারের সঙ্গে সব ধরনের উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পর্ক স্থগিত করছে নিউজিল্যান্ড। একই সঙ্গে দেশটি মিয়ানমারের সামরিক নেতাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। গত মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন।
আরও পড়ুন- মিয়ানমার সেনাবাহিনীর ওপর আমেরিকার নিষেধাজ্ঞা
এছাড়া মিয়ানমারের অভ্যুত্থানের সঙ্গে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একটি নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমার থেকে সোয়া ৪ কোটি ডলারের সহায়তা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা, বিবিসি