খুলনা জেলার শিববাড়ী মোড় থেকে এক বাস হেলপারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত বাস হেলপারের নাম সাব্বির (২৬)। সে সোহাগ পরিবহনে কাজ করতেন এবং তিনি বাগেরহাটের বাসিন্দা।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক সাংবাদিকদের জানান, গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এর পর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে থেকে যান বলে জানিয়েছেন কাউন্টারের লোকজন।
আরও পড়ুন- নিখোঁজের সাতদিন পর বাথরুমে মিলল তৃতীয় শ্রেণির ছাত্রীর বস্তাবন্দী লাশ
ওসি আরও জানান, নিহত সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।